সারাদেশ

মোংলায় তিন নম্বর স্থানীয় সতর্কতা

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট):
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গত দুদিন ধরে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দিনের বেলায় সূর্যের দেখা মিলছে না। এতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। হালকা ও ভারি বৃষ্টিতে মোংলা বন্দরে অবস্থানরত সামুদ্রিক জাহাজ থেকে পণ্য খালাস কিছুটা ব্যাহত হচ্ছে। তবে কয়েকদিনের প্রচণ্ড ভ্যাপসা গরমের পর কিছুটা হলেও স্বস্তি এসেছে এ অঞ্চলের মানুষের মাঝে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার (৪ আগস্ট) শুরু হয়ে বুধবারও (৫ আগস্ট) সুন্দরবন উপকূল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ওই দু'দিন ধরে মোংলা বন্দরে থেমে থেমে হালকা ও ভারি বৃষ্টি হচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা মেলেনি। মুষলধারে বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন শহরের বাসিন্দারা। নিম্ম আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। লঘুচাপে সাগর প্রচণ্ড উত্তাল, সুন্দরবনের অভ্যন্তরে ও সাগরে জেলেরা জাল ফেলে মাছ ধরতে পারছেন না।

সুন্দরবনের দুবলারচর এলাকায় সাগর থেকে আহরিত মাছ নিয়েও বাজারগুলোতে উঠে আসতে পারছেন না জেলেরা। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, বুধবার দুপুর পর্যন্ত সার, ক্লিংকার, পাথর, গ্যাস, ফ্লাই আ্যাশসহ মোট ১২টি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে পণ্য খালাসের অপেক্ষা করছে। লঘুচাপে বন্দরের পণ্য খালাস-বোঝাইয়ে তেমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হলেও সারবাহী জাহাজের পণ্য খালাস কাজ কিছুুুটা ব্যাহত হচ্ছে। তবে বন্দর থেকে পণ্য নিয়ে দেশের অন্যান্য জায়গায় যেতে ছোট ছোট নৌ-যানগুলোর কোনো সমস্যা হচ্ছে না। বৃষ্টির মধ্যেও বন্দরের জেটি এলাকায় কার্যক্রম রয়েছে স্বাভাবিক।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা