প্রতিকি ছবি
সারাদেশ

নোয়াখালীতে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাকে ৫ টুকরো করে হত্যা নোয়াখালীতে ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মারা যাওয়া দুজন হলেন,উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের বজু মিয়া ওরফে বজু মাঝি (৭০) ও তার ছেলে মো.মানিক (৪৫)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিক মারা যায়। এর আগে,গত মঙ্গলবার ১৭ জানুয়ারি নিজ বাড়িতে মারা যায় তার বাবা।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, গত শনিবার ১৪ জানুয়ারি সকাল ৮টা দিকে মানিক গোয়ালঘর থেকে তাদের পালিত দুটি ষাঁড়কে বের করে বাহিরে বাধেন। ওই সময় আসস্মিক ষাঁড় দুটি তাকে আক্রমণ করে মাঠিতে ফেলে দেয়। তখন ষাঁড় গুলো তাকে এলোপাতাড়ি লাথি মেরে পিঠের হাড় ভেঙ্গে ফেলে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এক বছর আগে মানিকের বাবা বজু মিয়াকে গরু আক্রমণ করে। এতে তিনি গরু বাধার রশির খুঁটার আঘাতে পায়ে গুরুত্বর জখম পায়। ওই আঘাতে তার পায়ে পচন দেখা দেয়। একপর্যায়ে দীর্ঘ এক বছর গুরুত্বর অসুস্থ থাকার পর গত ১৭ জানুযারি তিনিও মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) অজি উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তারা কৃষক পরিবার। বাবা-ছেলে দুজনই গরুর আক্রমণে অসুস্থ হয়ে মারা যায়। বাবার মৃত্যুর আটদিন পর ছেলেও মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : বাংলাদেশে বেড়েছে মানবপাচার

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা