ছবি সংগ্রহে আবু রা‌সেল সুমন
সারাদেশ
বাংলাদেশ সেনাবাহিনী

গুইমারা রিজিয়নের মানবিক সহায়তা প্রদান

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী৷

আরও পড়ুন : পাগলবেশে থাকা হত্যা মামলার আসামি গ্রেফতার

এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নকর্মসূচী পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে৷

সোমবার (২৩ জানুয়ারি) সকালে গুইমারা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আর্তমানবতার সেবায় ৪৫০টি পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল, ঢেউটিন, শীতবস্ত্র, ধর্মীয় উপসানালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন : টেকনাফে বেকারিতে ইউএনও'র অভিযান

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ সহায়তা প্রদান করেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন।

অন্যান্যদের মধ্যে এসময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, রিজিয়নের স্টাফ অফিসার মেজর মেহেদী হাসানসহ পদস্থ সামরিক কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : তীব্র শীতে উষ্ণতা ছড়া‌চ্ছে মানব ছায়া

এ সময় রিজিয়ন কমান্ডার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা