যশোরে নিখোঁজের ছয়দিন পর শিশুর মরদেহ উদ্ধার
সারাদেশ

যশোরে নিখোঁজের ছয়দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

যশোর: বাঘারপাড়ায় নিখোঁজের ছয়দিন পর ১১ বছরের শিশু যাদদীনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পৌরসভা-সংলগ্ন দোহাকুলা বিশ্বাসবাড়ি কবরস্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই এলাকার মৃত ওলিয়ার বিশ্বাসের ছেলে।

পরিবারের লোকজন জানান, গত ৩০ জুলাই বিকেল থেকে যাদদীন নিখোঁজ ছিল। পরদিন ৩১ জুলাই বিভিন্ন বাজারে মাইকিংসহ পরিবারের পক্ষ থেকে বাঘারপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ বিকেলে বাড়ির পাশের কবরস্থান থেকে দুর্গন্ধ ভেসে আসে। এ সময় স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে হারিয়ে যাওয়া শিশুটির অর্ধগলিত মরদেহ ঝোঁপের মধ্যে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ‘আমরা জানতে পেরেছি, শিশুটি মানসিক ভারসাম্যহীন ছিল। সেজন্য তাকে মাঝে মাঝে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। অভিযোগ না পাওয়া গেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা