সারাদেশ

মুন্সীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম ইয়াসমিন বেগম (৩০)।

আরও পড়ুন: শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সোমবার দিনগত রাতে ওই গ্রামের খোরশেদ আলমের বাড়ির ভাড়াটে আ: সালামের বসতঘরে তল্লাসি চালিয়ে সমুদয় গাঁজা উদ্ধার করে। ধৃত ইয়াসমিন বাড়ির ভাড়াটে সালামের স্ত্রী। এতে আ: সালাম পলাতক রয়েছে। তাদের দেশের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়।

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান গাঁজাসহ নারীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ডিঙ্গাভাঙ্গা গ্রামের ওই বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি টিম।

এ সময় বাড়ির ভাড়াটে আ: সালামের বসতঘরে তল্লাসি চালালে দু’টি প্লাষ্টিক ব্যাগেভর্তি ৮ কেজি গাঁজা পাওয়া যায়। ভাড়াটে আব্দুস সলামকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: বুরকিনা ফাসোতে ৫০ নারী অপহৃত

তবে তার স্ত্রী ইয়াসমিন বেগমকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা