সারাদেশ

গোপালগঞ্জে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্টজাল ধ্বংস

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: বিক্রির সময় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্টজাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া হাটে অভিযানে এসব কারেন্ট জাল জব্দ করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ।

গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলার নিম্নাঞ্চলের মাছের ঘের বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় হঠাৎ কারেন্ট জালের কদর বেড়ে যায়। জেলার বিভিন্ন হাট বাজারে কিছু মানুষ দেদারছে এসব কারেন্ট জাল বিক্রি করছেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, রামদিয়া বাজারে সাপ্তাহিক হাটে অবৈধ কারেন্টজাল বিক্রির জন্য বসেছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযান শুরু হলে অনেকে ভয়ে দৌড়ে পালিয়ে যান। পরে লক্ষাধিক টাকার জাল জব্দ ও ধ্বংস করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা