সংগৃহীত ছবি
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে, নিহত ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর দোকানে ঢুকে পড়ে। এতে বাহার উদ্দিন ওরফে মাঝি (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দোকানের সামনে বসে থাকা তিনজন কাস্টমার গুরুত্বর আহত হন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বিদায়ী বছরে সড়কে ঝড়ল ৯৯৫১

সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেটে এই ঘটনা ঘটে।

নিহত বাহার উদ্দিন মাঝি উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আলী আজমের ছেলে।

আরও পড়ুন: কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানান, শীতের দিন হওয়ায় দোকানের বাহিরে কিছু লোক বসে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মহেন্দ্র নামের একটি ট্রাক্টর সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি উপজেলার বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সোনাপুর টু চেয়ারম্যান সড়ক সড়ক সংলগ্ন তৌহিদ স্টোরে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে বসে থাকা কাস্টমার বাহার উদ্দিন মাঝি ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুত্বর আহত হয় উপজেলার চর আমানউল্যাহ গ্রামের জামাল উদ্দিন (৩৮), চরকচ্ছপিয়া গ্রামের মো.দুলাল (৩৭) ও চরবাটা গ্রামের বাতান মিয়া (৭৫)। এ সময় চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েেছে। ঘটনার পর ট্রাক্টরের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। ট্রাক্টরটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা