সারাদেশ

গৌরীপুরে ৫ মাদকসেবীর কারাদণ্ড

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে গৌরীপুরে বুধবার (২১ ডিসেম্বর) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন এবং গাজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ০৫ জনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। সার্বিক সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ 'খ' সার্কেলের চন্দন গোপাল সুর ও সঙ্গীয় টীম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ডৌহাখলা ইউনিয়নের মৃত নুরুজ্জামানের ছেলে মোঃ লিটন মিয়া (৩৫) কে তিন মাসের কারাদণ্ড ও পাচশত টাকা অর্থদণ্ড, বোকাইনগর ইউনিয়নের মৃত আমানত খার ছেলে মোঃ আব্দুল রাজ্জাক (৫৮) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, একই ইউনিয়নের তেলিহাটি গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ আবুল হাসান (৪২) কে দশ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, একই গ্রামের মোঃ হাফেজ উদ্দিনের ছেলে মোঃ নয়ন মিয়া (৩৫) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড এবং একই গ্রামের মোঃ আব্দস সাত্তারের ছেলে মোঃ আনোয়ার কাদির (৪৩) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা