নদী ভাঙনের তীব্রতা বেড়েছে
সারাদেশ

নদী ভাঙনের তীব্রতা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:

দেশের নদ-নদীর পানি বাড়তে থাকায় দিনে দিনে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। বন্যার সাথে সাথে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রতিদিন কোন না কোন স্থাপনা নদী গর্ভে চলে যাচ্ছে।

এরই মধ্যে মানচিত্র থেকেও হারিয়ে গেছে দেশের কয়েকটি গ্রাম। নিঃস্ব হয়েছে অসংখ্য মানুষ। আতঙ্ক আর উৎকন্ঠায় দিন কাটছে ঝুঁকিতে থাকা এলাকার মানুষের। তাদের সবারই অভিযোগ, ভাঙন রোধে কেউ কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, সম্প্রতি মাদারীপুরের শিবচরে পদ্মায় বিলীন হয়ে যায় চরাঞ্চলের শিক্ষার বাতিঘর। তার এক সপ্তাহের মধ্যেই আরও একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা ভবনের একাংশ ভেঙ্গে পড়েছে।

রংপুরের নদীগর্ভে গেছে গোটা শংকরদহ গ্রামটি। চিহ্ন হিসেবে আছে শুধু একটি মসজিদ। এভাবে গ্রামের পর গ্রাম এবং বিভিন্ন এলাকা চলে যাচ্ছে নদীতে।

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনার ভাঙন বেড়েছে। গত কয়েকদিনে নদী গর্ভে চলে গেছে ২ উপজেলার কয়েকটি হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও হাজার হাজার একর ফসলি জমি। হুমকিতে রয়েছে আরো বেশ কয়েকটি এলাকা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বামনী নদীর ভাঙ্গনের কবলে চর এলাহী ইউনিয়ন। এরইমধ্যে ইউনিয়নের অনেক রাস্তাঘাট, ঘরবাড়ি আর ফসলি জমি নদীগর্ভে গেছে। এমন ভাঙল চলতে থাকলে কয়েকদিনের মধ্যে হয়তো মানচিত্রে এলাকাটির কোন চিহ্নই থাকবে না।

বর্ষয়ি নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে ভাঙন শুরু হয়। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে এ ভাঙন বলে অভিযোগ স্থানীয়দের।

ধরলা নদীর ভাঙনে কুড়িগ্রামে মাত্র এক সপ্তাহে নিঃস্ব হয়েছে অর্ধশত পরিবার। অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা