২৫ লাখ টাকার জাল নোটসহ আটক ৩
সারাদেশ

২৫ লাখ টাকার জাল নোটসহ আটক ৩

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জানা যায়, শনিবার (২৬ নভেম্বর) সকালে দুই শিশু ঈশ্বরগঞ্জ পৌর বাজারে সিনেমা হল রোডের এক মোদি দোকান থেকে চিনি,সাবান ও অন্যান্য কিছু পণ্য কিনে ১ হাজার টাকার একটি নোট প্রদান করে।

এসময় বিক্রেতা টাকা হাতে নিয়ে বুঝতে পারে যে হাজার টাকার নোটটি জাল। তখন বিক্রেতা তাদের জিজ্ঞেস করে- এই নোট কোথা থেকে পেয়েছো?

এসময় শিশুরা যথাযথ উত্তর দিতে না পারায় তাদের উপর সন্দেহ হয় বিক্রেতার। তখন অপর দোকানী বললেন, তাদের কাছে আরও নোট রয়েছে। তখন তাদের শরীর তল্লাশি করলে প্রায় ১ লাখ টাকার জাল নোট বের হয়।

আরও পড়ুন : শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

এসময় উপস্থিত জনতা দুই শিশুর কাছে থাকা বাকী জাল নোটসহ তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদেরকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং ঘটনায় জড়িত মূল হোতাদের ধরতে আটককৃতদের নিয়ে কাজ করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দুই শিশুকে নিয়ে উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃদেবস্থান গ্রামে অভিযান চালিয়ে আরও ২৪ বান্ডেল অর্থাৎ প্রায় ২৫

লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ওই গ্রামের মৃত কাজী আক্কাছ আলীর ছেলে মো. আবুল কাশেম (৭০), তার নাতি হাসান (১১), মো. পাপ্পু (০৯)।

আরও পড়ুন : টেকনাফে দুই হাতের কব্জি কেটে নিল ইয়াবাকারবারীরা

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, কেনাকাটার মাধ্যমে বাজারে জাল টাকা ছড়ানোর খবর পেয়ে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ২৪ টি বান্ডেল ও লোস ৯০ হাজার টাকার জাল নোটসহ তিজনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা দায়ের করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা