নোয়াখালীতে ৯ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে
সারাদেশ

নোয়াখালীতে ৯ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে

নোয়াখালী প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, নোয়াখালীতে ৯ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ইতিমধ্যে সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় নির্মাণ করা হয়েছে। সোনাইমুড়ী, হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জে নির্মাণ কাজ চলমান রয়েছে। তৃতীয় পর্যায়ের প্রকল্পে চাটখিল ও সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার নবনির্মিত টেনিস কমপ্লেক্সের উদ্বোধনের শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ১০০ টি সেতুর উদ্বোধন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের উন্নয়ন করেনি।

আরও পড়ুন : ইসলামপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আওয়ামী লীগ এক দিনে যা করেছে, বিএনপি ৫ বছরেও এত সেতু নির্মাণ করতে পারেনি। এসবের নেপথ্যে যিনি কাজ করছেন আপনাদের এলাকার কৃতিসন্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব।

জেলা শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন প্রকল্প অচিরেই বাস্তবায়ন হবে।

আরও পড়ুন : পর্দা উঠলো বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের

প্রায় ২০ কোটি টাকার এ প্রকল্পে থাকবে তিন তলা বিশিষ্ট মিডিয়া সেন্টার, তিনতলা বিশিষ্ট ডরমিটরি ভবন, ১১ ধাপের ৫০০ ফিট গ্যালারি, আউটার স্টেডিয়ামে ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিদ্যমান প্যাভিলিয়ন ভবনের অধিকতর উন্নয়ন কাজ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ইতিপূর্বে জেলায় টেনিস খেলার মতো ভাল জায়গা ছিলো না। দুই কোটির টাকা ব্যয়ে নোয়াখালী টেনিস কমপ্লেক্সের নির্মান করা হয়েছে।

কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি টেনিস কোর্ট, এক তলা বিশিষ্ঠ প্যাভিলিয়ন ভবন, একটি সারফেস ড্রেন, প্রধান ফটক ও টেনিস কোর্টের চারদিকে গ্রীল ফেন্সিং।

আরও পড়ুন : উলিপুরে ৯ কেজি গাঁজাসহ আটক ১

সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান ওজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা