মাইনুল রিমান্ডে, বিপুল অর্থ-সম্পদের সন্ধান!
সারাদেশ

মাইনুল রিমান্ডে, বিপুল অর্থ-সম্পদের সন্ধান!

নিজস্ব প্রতিবেদক : কোম্পানীর অর্থ ও সম্পদ আত্মসাতের ঘটনায় প্রতারনা মামলায় গ্রেফতার হয়েছে মাইনুল ইসলাম (৩০)। তাকে এক দিনের রিমান্ডাদেশ দিয়েছে আদালত। রিমান্ড চলাকালে মুল ঘটনা আড়াল করতে মাইনুল ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করছে।

আরও পড়ুন : মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

তবে ৫ বছরের ব্যবধানে তার কোটি টাকার ব্যবসা, জমি ক্রয় ও বিশাল অট্টালিকার পেছনে আত্মসাতের প্রমান মিলেছে। গ্রেফতারের পর আত্মসাতের আরও অভিযোগ আসছে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে পেটেলকো লিমিটেডের এমডির মামলায় ঢাকার বাসাবো থেকে মাইনুলকে গ্রেফতার করে তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ। মাইনুল ইসলাম ঝালকাঠি জেলার রাজাপুরের কৈবর্তখালী গ্রামের সোহরাব সিকদারের পুত্র।

শুক্রবার (১১ নভেম্বর) অধিকতর তদন্তের জন্য ঢাকা চীফ মেট্টপলিটন ম্যাজিষ্ট্রেট কোর্টের ১৫নং কোর্টে মাইনুল ইসলামকে হাজির করা হলে বিচারক তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন : পঞ্চগড়ে অগ্নিকাণ্ড : ৭০ দোকান পুড়ে ছাই

মামলার এজাহার সূত্রে, মাইনুল ইসলাম পেটেলকো লিমিটেড নামে একটি ট্রান্সফর্মার উৎপাদন ও বিপননকারী কোম্পানীতে এজিএম পদে ২৫ হাজার টাকা বেতনে ২০১৭ সালের ১২ জুন চাকুরী নেন।

চলতি বছরের জানুয়ারি থেকে অফিসের সাথে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার কর্মকান্ড সন্দেহজনক মনে অফিসের হিসাব বিভাগে তদন্ত করে দেখা যায় যে কারখানার মালামাল আত্মসাত বাবদ, বিক্রির জিম্মাদারী দায় দেনা, অর্থের একক গ্রাহিতা হিসেবে মানি রিসিট ও তার দায়িত্বে থাকা হিসেবে টাকার হিসেব গড়মিলসহ মোট ৮,৬২,৮১,৭৯০টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে।

আরও পড়ুন : সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা

এ অভিযোগে পেটেলকো লিমিটেডের এমডি মো. মাসুদ খান বাদি হয়ে ৭ নভেম্বর পেনাল কোড ১৮৬০ ধারায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

পেটেলকো লিমিটডের এমডি মো. মাসুদ খান বলেন, মাইনুল ইসলাম আমাদের কোম্পানীতে ২০১৭ সালের ১২ জুলাই ২৫ হাজার টাকা বেতনে যোগদান করে। জানুয়ারিতে টাকা ও মালামাল আত্মাসাত করে সে আমাদের কোম্পানীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

আত্মাসাতের টাকা ও মালামাল দিয়ে নিজে এমডি হয়ে নারায়গঞ্জের ফতুল্লায় বেষ্ট পাওয়ার নামে নিজেই একটি ট্রান্সফর্মার কোম্পানীর গড়ে তুলেছে।

আরও পড়ুন : দৌলতপুরে ঐতিহ্যবাহী বালিশ খেলা

প্রতারনার অর্থ দিয়ে ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়িতে বিশাল অট্টালিকা গড়েছেন। গ্রামর বাড়িতে কয়েক একর জমি ক্রয় করে।

তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার এস আই শফিকুল ইসলাম আকন্দ বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আদালতে নির্দেশে তাকে ১ দিনের রিমান্ডে আনা হয়।

মাইনুল তাদের বিভ্রান্তিমুলক তথ্য দিচ্ছে। হঠাৎ করেই তিনি এত টাকার মালিক হলেন কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা