প্রতীকী ছবি
সারাদেশ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- অভিজিৎ (৩৪) ও সাখাওয়াত ছিদ্দিক (৩৫)।

আরও পড়ুন: বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

শুক্রবার (১১ নভেম্বর) ভোর রাতের দিকে লোহাগাড়ার আধুনগর হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের এই পিকনিকের বাসটি ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের এক গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অভিজিৎ ও সাখাওয়াত ছিদ্দিক নিহত হন। এতে আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা