সারাদেশ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে হেনস্থা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীটিকে বিয়ের প্রস্তাব ও হেনস্তা করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ও তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: মালদ্বীপে অগ্নিকাণ্ড বাংলাদেশিসহ নিহত ১১

জানা গেছে, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের চরজিথর স্কুল এন্ড কলেজের ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক রাসেল আহমেদ চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটিতে যোগ দান করেন। গত ১৯ অক্টোবর শিক্ষক রাসেলের বিরুদ্ধে দশম শ্রেণি পড়ূয়া এক শিক্ষার্থী অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে ছাত্রীটি উল্লেখ করেন, রাসেলের কাছে প্রাইভেট পড়ার সময় ছাত্রীটিকে বিরক্ত করতেন। বান্ধবীদের দিয়ে নানান ধরণের কু-প্রস্তাব দেয়। এতে প্রাইভেট বন্ধ করে দিলে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। এতেও রাজি না হলে শ্রেণি কক্ষে গালিগালাজ ও অপমান করেন শিক্ষক রাসেল।

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ অক্টোবর থেকে অভিযুক্ত শিক্ষকের পাঠ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। শুধু এক শিক্ষার্থীই নয়, আরও কয়েক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গেও বাজে আচরণের অভিযোগ শিক্ষক রাসেলের বিরুদ্ধে।

অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার প্রতিষ্ঠান পরিচালনা কমিটি সভা করে একটি তদন্ত কমিটি গঠন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে তিন সদস্যের কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সভায় অভিযুক্ত শিক্ষক রাসেলকে কেন বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে না সেই মর্মে শোকজ করা হয়েছে। সাতদিনের মধ্যে তাকেও জবাব দিতে হবে।

অভিযুক্ত শিক্ষক রাসেল আহেমদ বলেন, তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যা। ছাত্রীটিকে ভালো লাগায় তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা, বান্ধবী আটক

চরজিথর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম বলেন, লিখিত অভিযোগ পেয়ে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ও জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা