সারাদেশ

সাংবাদিক-গীতিকার বিশাল আর নেই

সান নিউজ ডেস্ক: নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে সাংবাদিক ওমর ফারুক বিশাল (২৭) নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

আরও পড়ুন: গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো

সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে রায়পুরা উপজেলার মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার সঙ্গে থাকা ইমাম হোসেন সজল নামে এক যুবক আহত হয়েছেন।

নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। তার সব শেষ কর্মস্থল ছিল নিউজজিটোয়েন্টিফোর.কম। ওমর ফারুক বিশাল একাধারে গীতিকার, কবি ও লেখক ছিলেন।

আরও পড়ুন: সকলকে মিতব্যয়ী হতে হবে

প্রসঙ্গত, উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যও গেয়েছেন বিশালের গান। এছাড়া বিশালের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে সংগীতশিল্পী সাব্বির নাসিরের গাওয়া ‘তুমি দমে দম’।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা