সারাদেশ

বোয়ালমারীতে জনপ্রতিনিধিদের কমিউনিটি পুলিশিং ডে বর্জন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে-র অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলার অধিকাংশ জনপ্রতিনিধি।

শনিবার থানা চত্বরে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে-র অনুষ্ঠানে অংশগ্রহণ না করে থানার সামনে গোহাটায় অবস্থান নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজাসহ ৬ ইউপি চেয়ারম্যান।

অনুষ্ঠান বর্জনকারী চেয়ারম্যানগণ হলেন- চতুলের মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী সদরের আব্দুল হক, সাতৈরের রাফিউল আলম মিন্টু, ঘোষপুরের ইমরান হোসেন নবাব, শেখরের কামাল আহমেদ এবং রূপাপাতের মিজানুর রহমান সোনা। অন্য চার ইউপির চেয়ারম্যানরা দাওয়াতে আসেননি। এদিকে দিবসটি জাঁকজমকপূর্ণভাবে পালন করলেও স্থানীয় অনেক গণমাধ্যমকর্মীদেরই দাওয়াত দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময় ১১টার ৭ মিনিটি আগে উপস্থিত হয়ে দেখি র‍্যালি শুরু হয়ে গেছে। আবার আলোচনা সভা শুরু হলে গিয়ে দেখি সেখানে চেয়ারম্যানদের কোন চেয়ার নেই। আসন না পেয়ে দুই ভাইস চেয়ারম্যানসহ আমরা সভাস্থান ছেড়ে চলে আসি। বর্তমানে কোন চেয়ারম্যানই কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠানে থাকেননি।

এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার এস, আই আক্কাস আলী বলেন, আমরাতো সবার বসার ব্যবস্থা করেছি। অনুষ্ঠানের শুরুতে তারা (চেয়ারম্যান) এসে চলে গেছেন। একটু সময়তো দিবে? কোন সুযোগ না দিয়েই তারা সভাস্থান ছেড়ে চলে গেছেন। চেয়ারম্যানদের চেয়ার
ফাঁকাই রয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এই থানা আপনাদের। আমরা এখানে কেউ চেয়ার দখল করতে আসিনি। আমরা (পুলিশ) বোয়ালমারী থানার মানুষের সেবা করতে এসেছি। আপনাদের থানা আপনাদেরই থাকবে। আমরা চলে যাবো। দয়া করে আমাদের উপর রাগ করবেন না। পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের সব রকম সেবা দিতে প্রস্তুত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা