সারাদেশ

দৌলতদিয়া ঘাটে যৌনকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লীর যৌনকর্মী ও শিশুরা মানসিক দুশ্চিন্তা ও চরম অনিরাপত্তায় জীবনযাপন করছেন। করোনাকালে রাতারাতি পেশায় ভাটা পড়ে যৌনকর্মীদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। মারাত্মক আর্থিক সংকটে নিয়মিত বাড়িভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও কিনতে পারছেন না তারা।

এ পরিস্থিতি বিবেচনায় কোরবানির ঈদকে সামনে রেখে এডুকো বাংলাদেশের আর্থিক সহযোগিতায় শনিবার (২৫ জুলাই) বিকেলে দৌলতদিয়া ঘাট যৌনপল্লীর এক হাজার যৌনকর্মী ও ২০০ শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে শাপলা মহিলা সংস্থা (এসএমএস)। প্রত্যেক যৌনকর্মীকে পাঁচ কেজি চাউল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাউল, এক কেজি লবণ, এক কেজি ডিটারজেন্ট পাউডার, এক কেজি তেল, এক পিস বড় লাইফবয় সাবান ও এক পিস মাস্ক এবং প্রত্যেক শিশুকে এক কেজি চিনি, এক কেজি সুজি, ২৫০ গ্রাম গুড়াদুধ ও বড় দুই প্যাকেট লেক্সাস বিস্কুট তুলে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী মো. বজলুর রহমান খান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল, শাপলা মহিলা সংস্থার প্রকল্প পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী, এডুকো বাংলাদেশের প্রজেক্ট অফিসার মো. আনোয়ার হোসেন, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম।

নাম প্রকাশ না করার শর্তে একজন যৌনকর্মী বলেন, ‘এডুকো বাংলাদেশ ও শাপলা মহিলা সংস্থার (এসএমএস) কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও সন্তষ্ট ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা