সারাদেশ

ষড়যন্ত্রকারীরা মিথ্যা মামলায় ফাঁসাতে চেয়ে ছিল আমাকে

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টারঃ তিন তিন বার ভোটের মাঠে আমার সাথে পরাজিত হয়েছে ওরা। নানা ভাবে রাজনৈতিক ষড়যন্ত্র করেছে, সুবিধা করতে পারেনি। অবশেষে ষড়যন্ত্র করে আমাকে ও আমার দুই ভাইকে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ্ ও গৌরীপুরের জনগণ আমার সাথে আছেন। ওদের সকল ষড়যন্ত্র মিথ্যা প্রমাণিত করে মহামান্য আদালত আমাকে বেকসুর খালাস দিয়েছেন।

আরও পড়ুন: ব্রুনাইয়ের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ

জনগণের কাছে আমার এ ঋণ কখনো শোধ হবার নয়, আমি আজীবন আপনাদের সেবা করে যেতে চাই। আমি ও আমার পরিবার আজীবন আপনাদের কাছে ঋণী। কথাগুলো বলছিলেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে সোমবার বেকসুর খালাস পাওয়ার পর মঙ্গলবার দুপুরে তিনি গৌরীপুরে ফিরে আসেন। তাকে বরণ করতে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ মোটরসাইকেল শোভাযাত্রা করে ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজারে সকাল থেকে অবস্থান করেন। মেয়র সেখানে পৌঁছলে বিজয়ের নানা শ্লোগান দেয় তাঁরা। এসময় শোভাযাত্রাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেয়রের বাস ভবনে অবস্থান নেয়।

সেখানে কামাল হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম ফকির দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল রানা, পৌর সভার প্যানেল মেয়র ১- নাজিম উদ্দিন, নারী কাউন্সিলর দিলুয়ারা আক্তার দিলু, রোজিনা আক্তার চৌধুরী মিতু, পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি আশরাফুজ্জামান গোলাপ প্রমুখ।

এসময় পৌরসভার প্রকৌশলী মীর মোশাররফ হোসেনের নেতৃত্বে মেয়রকে ফুলেল শুভেচছা জানান পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

উল্লেখ্য, ২০২০ সালে ১৭ অক্টোবর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে হত্যা করে দূর্বৃত্তরা। এ মামলার অন্যতম আসামি করা হয়েছিল গৌরীপুর পৌরসভায় মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম ও তার ছোট দুই ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম ও সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েলকে। রায়ে তাঁরা তিনজনই খালাস পেয়েছেন। এতে সাত জনের মৃত্যুদণ্ড, তিন জনের যাবজ্জীবন ও নয় জনকে খালাস দিয়েছেন বিচারক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা