সারাদেশ

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে প্রতারকের সাজা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার চকপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতে মোস্তাকিম হোসেন নাজমূল (৩০) নামে এক প্রতারককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধে ‘কুখ্যাত’ জেনারেল

প্রতারক মোস্তাকিম হোসেন নাজমুল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাজাপুর গ্রামের মৃত জমির হোসেনের ছেলে।

পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম জানান, ঘটনারদিন সকালে চকপাড়া এলাকায় পল্লী সঞ্চয় ব্যাংকের ‘একটি বাড়ী, একটি খামার’ প্রকল্প থেকে মোটা অংকের টাকা ঋণ দেয়ার আশ্বাসে ১৬টি পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে উল্লেখিত প্রতারক যুবক। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মোস্তাকিমকে আটক করে।

আরও পড়ুন: ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

এ সময় ভ্রাম্যমান আদালতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ২শ টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করায় তাকে এ সাজা দেয়া হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা