সারাদেশ

প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

সান নিউজ ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে প্রেমের ফাঁদে ফেলে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে প্রেমিকাকে দলবদ্ধভাবে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করে ছড়িয়ে দিয়েছে প্রেমিক আলামিন হোসেনকে (২৪)। অবশেষে সেই ভন্ড প্রেমিককে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

রোববার (২ অক্টোবর) দিবাগত রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল।

গ্রেফতারর আলামিন হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি

তিনি বলেন, উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী আলাউদ্দিন নগর গ্রামের যুবক আলামিন হোসেন প্রেমের অভিনয় করে আসছিল। গত ৬ মার্চ রাতে আলামিন হোসেন প্রেমিকাকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সেখানে আগে থেকে অবস্থান করেছিল তার দুই বন্ধু ইমন ও নাকিব। এক পর্যায়ে আলামিন ও তার দুই বন্ধু ভিকটিমকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ইমন তার মোবাইলে ভিডিও করে রাখে।

পরবর্তীতে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আলামিন ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে উক্ত ভিডিও গ্রামের কয়েকজন যুবকের মোবাইলে ছড়িয়ে পড়ে এবং জানাজানি হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর দাদী বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২) ধারায় মামলা করেন।

আরও পড়ুন: নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর

তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে পলাতক আসামিকে গ্রেফতারে র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং তাকে গ্রেফতার করে। বাকিদেরও গ্রেফতরের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা