সারাদেশ

আপত্তিকর অবস্থায় আইনজীবী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেটের স্বপ্নচূড়া আবাসিক ফ্ল্যাট থেকে আপত্তিকর অবস্থায় এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মাছুম আরাফাত (৪০) নিজেকে জেলা জজ আদালতের আইনজীবী হিসবে পরিচয় দিয়েছেন। তার বাড়ি সুবর্ণচরে। থাকেন জেলা শহরের ল'ইয়ার্স কলোনীতে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল, বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই ফ্ল্যাটের ৫ম তলার বি ব্লকের বাসা থেকে তাকে আটকের পর বিকেলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারকের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বপ্নচূড়া আবাসিক ফ্ল্যাটের ৫ম তলার বি ব্লকের এক নারীর সাথে তার স্বামীর অনুপস্থিতিতে বাসায় অবস্থান করে আইনজীবী মাছুম আরাফাত। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বাসাটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক মাছুম আরাফাতকে থানায় নিয়ে আসে।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা