হাফেজ তাকরীমকে সংবর্ধনা
সারাদেশ

হাফেজ তাকরীমকে সংবর্ধনা

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে উষ্ণ সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১‌টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে সংবর্ধনা দিয়েছে স্হানীয় প্রশাসন। হাফেজ তাকরীম উপজেলার ভাদ্রা গ্রামের মাও: আব্দুর রহমানের ছেলে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

হাফেজ সালেহ আহমাদ তাকরীম কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি।

আরও পড়ুন: লাঠি নিয়ে এলে খবর আছে

বরেণ্য অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী, হাফেজ সালেহ আহমাদ তাকরীমের পিতা মাও: আব্দুর রহমান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে তাকরীমের সম্মানে টাঙ্গাইল জেলা প্রশাসক ১ লক্ষ, টাঙ্গাইলের পুলিশের পক্ষে পুলিশ সুপার ১ লক্ষ ও উপজেলা প্রশাসানের পক্ষে ইউএনও ৫০ হাজার টাকা সম্মাননা প্রদান করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সীমান্তে কাউকে ঢুকতে দেব না

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সংগঠন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা