সারাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে আনন্দে ভাসলো ফজলুর রহমান ফাউন্ডেশন

নিনা আফরিন (পটুয়াখালী ) : প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিনে দুই শতাধীক এতিম শিশুকে আনন্দের বন্যায় ভাসালো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও মাসুদা রহমান ফাউন্ডেশন।

আরও পড়ুন: ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

২৮ সেপ্টেম্বর বুধবার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলে মাসুদুর রহমান পাপ্পার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী সরকারি শিশু পরিবারের আবাসিক সদস্য লামিয়া আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শিলা রানী দাস,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ মো. সোহেল,স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এডভোকেট রিফাত হাসান সজিব।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পটুয়াখালী সরকারি শিশু পরিবারের এতিম কোমল মতি শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর জন্মদিনে ছবি সম্বলিত মাথার টোপর ও ক্যাপ বিতরন করেন অতিথিবৃন্দ। এরপর শিশুদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে,বেলুন উড়িয়ে বিশাল আকৃতির কেক কাটেন অতিথিরা। এ সময় জেলা ইমাম পরিষদ সাধারন সম্পাদক মাওলানা আবদুল কাদেরের পরিচালনায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন এতিম শিশুসহ উপস্থিত অতিথিবৃন্দ।
এরপর শিশুদের জন্য অতিথিদের নিয়ে উন্নত মানের খাবার পরিবেশন করে ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলে মাসুদুর রহমান পাপ্পা।
সরকারি শিশু পরিবারে বসবারত শিশু আক্তার জানান,তাদের এখানে সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে যে আনন্দ হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এত আনন্দ তারা অনেকদিন করেন নি বলে জানান তিনি।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি

এ বিষয়ে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শিলা রানী দাস জানান,এতিম শিশুদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন অবশ্যই একটি প্রশংনীয় কাজ। ফজলুর রহমান ও মাসুদুর রহমান ফাউন্ডেশনের এ উদ্যোগ আগামীতেও চলমান থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। তিনি জানান,প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুরা ব্যাপক আনন্দ করেছে। ওরা গান করেছে,নাচ করেছে,জন্মদিন উপলক্ষে সবাই সুন্দর করে সেজেছে। ওদের একটা আনন্দঘন অনুষ্ঠান উপহার দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা