সারাদেশ

নৌকাবাইচ ও মেলাকে কেন্দ্র করে চাঁদাবাজি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে এক ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে আয়োজকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। মেলায় আগত দোকানদের নিকট থেকে জোর করে রসিদের মাধ্যমে এ অর্থ আদায় করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্ব পর্যটন দিবস বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনাময়

জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রাম সংলগ্ন কুমার নদে প্রতি বছর ২৬ সেপ্টেম্বর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও তেলজুড়ি বাজারে এক গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পণ্যের পসারা নিয়ে ছোট বড় প্রায় তিন শতাধিক দোকানদারেরা এসেছেন। প্রতি বছর দোকানদারেরা জায়গার মালিককে অস্থায়ী দোকান বসানো বাবদ অল্প কিছু টাকা দিতেন। কিন্তু এবার আয়োজকরা জায়গার মালিককে টাকা তুলতে দেননি। আয়োজকদের পক্ষে অস্থায়ী দোকানদারেদের জানানো হয়েছে এবার দোকান স্থাপনের জন্য জায়গার মালিকদের নয়, আয়োজকদের টাকা দিতে হবে। অভিযোগ উঠেছে আয়োজকেরা দোকানদারেদের নিকট থেকে মোটা অংকের টাকা তুলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকান মালিকেরা জানান, প্রতি বছরই তারা নৌকা বাইচ ও গ্রামীণ মেলা উপলক্ষে তেলজুড়ি বাজারে দোকান দেন। গত বছর তারা জায়গার মালিককে যে টাকা দিয়েছিলেন এ বছর আয়োজকরা তারা দ্বিগুণ, কোন কোন ক্ষেত্রে তারও বেশি টাকা তুলেছেন। দোকানদারেদের অনেকেই সংশয় প্রকাশ করে জানান, তাদের নাম পত্রিকায় ছাপা হলে আয়োজকেরা আগামীতে তাদের দোকান দিতে বাধা দিতে পারেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, 'তেলজুড়ি ঐতিহ্যবাহী বার্ষিক নৌকাবাইচ মেলা-২০২২ চাঁদা আদায়ের রসিদ' শিরোনামে আয়োজকেরা চাঁদা আদায় করেছেন। আদায়কারীর স্বাক্ষরবিহীন রসিদের মাধ্যমে এ চাঁদা আদায় করেছেন। জহির নামের এক দোকানদারের নিকট থেকে ১১শ টাকা আদায় করা হয়েছে। তিনি বলেন, এবার বিক্রি ভালো হয়নি। তাও আমাকে ১১শ টাকা দিতে হয়েছে। 'মামা-ভাগ্নে চানাচুর' নামের একটি চানাচুরের দোকানের মালিক মো. নজরুল ইসলাম বলেন, প্রতি বছর তেলজুড়িতে মেলা উপলক্ষে যে জায়গায় দোকান দিতাম সেই জায়গার মালিককে কিছু টাকা দিতাম। কিন্তু এবার আয়োজকরা জায়গার মালিককে টাকা দিতে নিষেধ করায় আয়োজকদের দিয়েছি।

এ ব্যাপারে মেলা পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল বলেন, মেলা পরিচালনা করতে বড় অংকের একটা টাকা খরচ হয়। আয়োজক কমিটি প্রতি বছরই ব্যবসায়ীদের নিকট থেকে কিছু টাকা তোলে। পাশাপাশি জায়গার মালিকরা আলাদাভাবে জায়গার ভাড়া নেয়। শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবার মেলা কমিটি রসিদের মাধ্যমে টাকা নিয়ে জায়গার মালিকদের অর্ধেক এবং মেলা কমিটি অর্ধেক টাকা নেবার সিদ্ধান্ত ছিলো। কিন্তু শেষ পর্যন্ত সেটা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে তিনি টাকা তোলার ব্যাপারটা স্বীকার করেন। তিনি বলেন, আমার নিজের পকেট থেকে ষাট হাজার টাকা খরচ হয়েছে।

নৌকা বাইচ ও মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আজিজুল আকিল ডেভিড সিকদার। রসিদের মাধ্যমে চাঁদা আদায়ের ব্যাপারে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

আরও পড়ুন : মেলোনি হতে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা। আমার নিকট কেউ কোন অভিযোগও দেয়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা