নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন : প্রতীক বরাদ্দ, বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ২
সারাদেশ
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন

প্রতীক বরাদ্দ, বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু পেয়েছেন চশমা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আলাবক্স তাহের টিটু আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আরও পড়ুন : নিহতের সংখ্যা বেড়ে ৫০

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।

এছাড়া নোয়াখালী জেলা পরিষদের সাতটি সাধারণ ওয়ার্ডের ৪০জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনের ১৫ জন প্রার্থীর মধ্যেও বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

অপরদিকে, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে দু্টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় দুই জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন ১নম্বর ওয়ার্ডে সাবেক সদস্য যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন ও ৯নম্বর ওয়ার্ডে মো.মহিউদ্দিন।

আরও পড়ুন : রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত বেড়ে ১৩

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সোমবার সন্ধ্যা ৭টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, আলাবক্স তাহের টিটু নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। ১৮ সেপ্টেম্বর মননোয়নপত্র যাচাই বাচাই কালে ঋণ খেলাপি উল্লেখ করে রিটানিং অফিসার ও আপিলেট অথরিটি কবিরহাট পৌর সভার সাবেক মেয়র ও সাবেক জেলা পরিষদের সদস্য আলাবক্স তাহের টিটুর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

উক্ত মনোনয়নপত্র বাতিলের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন আলাবক্স তাহের টিটু। গতকাল রোববার বিকালে শুনানী শেষে আদালত নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল করে রিটানিং অফিসার ও আপিলেট অথরিটির দেওয়া আদেশ কেন বে-আইনী ও অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে বিবাদীর প্রতি রুল নিশি জারি করেন।

আরও পড়ুন : ৫ লাখ বাংলাদেশি ভিসা পেয়েছেন

একই সঙ্গে ১৮ ও ২২ সেপ্টেম্বর তার মনোনয়নপত্র বাতিলের আদেশ স্থগিত করে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসারকে রিট পিটিশনকারীরর মনোনয়পত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশনা দেন। আগামী ১৭ অক্টোবর নোয়াখালী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা