সারাদেশ

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ঘুমন্ত এক গৃহবধূকে (২৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন।

আরও পড়ুন: মধ্যরাতে ইডেনে কলেজে উত্তেজনা

এর আগে, শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনায় অভিযুক্ত তরুণকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। তবে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত যুবকের নাম হারুনুর রশিদ ওরফে রুবেল (২৫) উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের কাসেম কেরানীর ছেলে।

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে কেরামত গ্রামের গৃহবধূ (২৪) প্রতিদিনের ন্যায় তার বসতঘরে ঘুমিয়ে যায়। ওই দিন রাত ১টার দিকে একই গ্রামের কাসেম কেরানীর ছেলে হারুনুর রশিদ ওরফে রুবেল কৌশলে ওই গৃহবধূর শোয়ার কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভুক্তভোগী নারীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত রুবেল পালিয়ে যায়।

আরও পড়ুন: আপত্তিকর অবস্থায় আটক শিক্ষক-ছাত্রী

তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নারীও শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা