ছবি: সংগৃহীত
সারাদেশ

সাফজয়ী আঁখির বাবাকে হুমকি

সান নিউজ ডেস্ক: সরকার থেকে পাওয়া জমি-সংক্রান্ত আদালতের একটি নোটিশ গ্রহণের কাগজে সই করতে রাজি না হওয়ায় সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুনের বাবাকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ভাঙা হচ্ছে না সাফজয়ী মাসুরার বাড়ি

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শাহজাদপুর থানা থেকে এএসআই মামুনসহ একটি দল হুমকি দেন বলে জানা গেছে। ফুটবলার আঁখি খাতুনের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে আঁখির বাবা আখতার হোসেন বলেন, আমি বাদী বা আসামি কোনোটাই না। আমি পুলিশকে বলেছি আপনারা ইউএনও মহোদয় বা ডিসি স্যারের সঙ্গে কথা বলেন। যেহেতু আমি কিছুই না তাই আমি স্বাক্ষর করতে পারবো না। তখন আমাকে কটূক্তি করেন তারা। এছাড়া স্বাক্ষর না করলে আমাকে নিয়ে যাবে বলে এক পুলিশ সদস্য হুমকি দেন।

আরও পড়ুন: নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বিএনপি

আঁখির বড় ভাই নাজমুল ইসলাম বলেন, এএসআই মামুনসহ পুলিশের একটি দল এসে আমার বাবাকে বলেন, সরকার থেকে আঁখিকে যে জায়গাটা দেওয়া হয়েছে, কোর্টে থেকে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একটি পেপার দেখিয়ে সেখানে বাবাকে স্বাক্ষর করতে বলেন। বাবা রাজি না হলে নানান রকমের হুমকি দেন তারা।

তবে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আঁখিদের জমি-সংক্রান্ত বিষয় নিয়ে কোর্ট থেকে একটা নোটিশ এসেছিল। সেই নোটিশের কপিটা এএসআই মামুন আঁখির বাবাকে দিতে গিয়েছিলেন এবং রিসিভ করে একটা সই দিতে বললে সেখানে আঁখির বাবা সঙ্গে কথা কাটাকাটি হয়। বিষয়টি আমি শোনার পরে ঘটনাস্থলে গিয়ে এএসআই মামুনকে দিয়ে সরি বলানো হয়েছে।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ

তিনি আরও বলেন, এখানে গ্রেফতার করার কোনো হুমকি দেওয়ার মতো কিছু হয়নি। আমি নিজেও। সেখানে ছিলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন। যেখানে আঁখি আমাদের অহংকার সেখানে তার বা তার পরিবারের সঙ্গে এমন আচরণ করার প্রশ্নই ওঠে না বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা