গৌরীপুরে সংঘর্ষে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সারাদেশ

গৌরীপুরে সংঘর্ষে নির্মাণ শ্রমিকের মৃত্যু

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় ফরিদুল ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধ অবসানে প্রধানমন্ত্রীর ছয় দফা

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর বাজারে সংঘর্ষের ঘটনায় তিনি আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাতে তিনি মারা যান। নিহত ব্যক্তি উপজেলার ছিলিমপুর গ্রামের মোকশেদ আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে- ১৬ সেপ্টেম্বর রাতে অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের পুরাতন মোড়ে একটি বেকারীর পরিবেশককে মারধর করে মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আরও পড়ুন : বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৯

এ ছিনতাইয়ের ঘটনার জের ধরে বুধবার দুপুরে ছিলিমপুর বাজারে দুপক্ষের সংঘর্ষে ফরিদুল ইসলামসহ দুপক্ষের ১২ জন আহত হন।

এদিকে ফরিদুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার রাতে বিক্ষুব্ধ লোকজন ছিলিমপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর করে।

আরও পড়ুন : সরকারি চাকরিতে ৩৯ মাস ছাড়

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান- ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা