সারাদেশ

ঈদে নৌ-পথে বরিশাল পুলিশের ৮ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: লঞ্চে ঈদযাত্রা নিরাপদ করতে মতবিনিময় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

মঙ্গলবার (২১ জুলাই) বরিশাল কোতোয়ালি মডেল থানায় বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা ও লঞ্চ মালিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে সভায় দেওয়া বিএমপি’র নির্দেশনাগুলো হলো- প্রতিটি লঞ্চে জীবানুনাশক স্প্রেসহ টানেল স্থাপন, সিসি ক্যামেরার আওতায় আনা ও মাইকের ব্যবস্থা রাখা। যাত্রীদের মধ্যে নিরাপদ দূরত্ব নিশ্চিত ও যার যার ডান দিক দিয়ে চলাচল বাধ্যতামূলক করা। পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়ার ব্যবস্থা করা। সাবধানতার সঙ্গে জাহাজ চলাচল। পল্টুনে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমের ব্যবস্থা রাখা।

বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেনের সভাপতিত্বে সভায় বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু, বিএমপি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) এ আর মুকুল ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক, বরিশাল সদর নৌ-থানার ওসি মোহা. আব্দুল্লাহ আল মামুনসহ অন্য কর্মকর্তারা এবং বরিশালের সকল লঞ্চ মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নদীপথে বরিশাল মহানগরীসহ বিভাগের ছয় জেলায় ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণের নির্দেশনা এবং তাদের ভ্রমণ নিরাপদ করতে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা