ইউএনওর উদ্যোগে নিরসন হলো স্কুলের সীমানা
সারাদেশ

ইউএনওর উদ্যোগে নিরসন হলো স্কুলের সীমানা

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরের ভাংনামারি ইউনিয়নের নাপ্তের আলগি বাজারে রাস্তার পাশের অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে নাপ্তের আলগি বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

আরও পড়ুন: প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের সমাধান

এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভাংনামারি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় ইউএনও স্যার কর্তৃক সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আরও পড়ুন: ভুলবশত গোলা পড়েছে

ইউএনও হাসান মারুফ জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সরকারী জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়। উচ্ছেদ অভিযানে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন বলে তাদের ধন্যবাদ জানিয়েছি।

উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, নাপ্তের আলগি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা জটিলতা নিরসন হয়েছে। এখন দ্রুতই সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়া হবে। ভাংনামারি ইউনিয়নের চেয়ারম্যান নেজামুল হক বলেন- আইআরডিপি-৩ প্রকল্পের এলজিইডি রাস্তার কাজ বাজার অংশে এতদিন বন্ধ ছিল, এখন শুরু হবে আশা করা যায়। এছাড়াও এ উচ্ছেদের ফলে রাস্তা, মাজার,নাপ্তের আলগি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা জটিলতা, ঈদগাহের সীমানা জটিলতা নিরসন হয়েছে।

আরও পড়ুন: সৈন্য সমাবেশের ঘোষণা

নাপ্তের আলগি বাজার কমিটির সভাপতি আফজাল হোসেন বলেন, বিষয়টি দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল এলাকাবাসীর, এর ফলে নাপ্তের আলগি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা জটিলতা ও এলজিইডি রাস্তার কাজ দ্রুত শেষ হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা