৩ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ 
সারাদেশ
ডাল গবেষণা কেন্দ্র

৩ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ 

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ৩ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

অভিযুক্তরা হলেন- মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মো. ছালেহ উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ ও হিসাবরক্ষক নাহিদা আক্তার।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়িত ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়।

২০২১-২২ অর্থবছরে সরকারের রাজস্ব তহবিল থেকে প্রকল্পের সম্পূর্ণ ব্যয় মেটানো হয়। প্রথম বছর ব্যয়ের জন্য মাদারীপুর কেন্দ্রের বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা। এই টাকা সরকারি ক্রয়নীতি ও সব আর্থিক বিধি অনুসরণ না করে ঐ তিন কর্মকর্তা নগদ উত্তোলনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন।

আরও পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ

অভিযোগে আরও বলা হয়েছে, মো. ছালেহ উদ্দিন, মো. মামুনুর রশিদ ও নাহিদা আক্তার সরকারি কোনো আদেশের তোয়াক্কা না করে দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ জুন ক্লোজিং-এর নামে নগদ উত্তোলন করেছেন।

এরপর সেই টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে খরচ হিসেবে দেখিয়েছেন। এছাড়া নামমাত্র একটি ক্রয় কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কর্মকর্তা কর্মচারীরা বিল ভাউচারে স্বাক্ষর না করলে শারীরিক নির্যাতন করা হয়।

প্রকল্পের ব্যাংক হিসাব নম্বরের মে ও জুন মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখলেই সত্যতা পাওয়া যাবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন : পাকিস্তানের সময় অবস্থা ভালো ছিল

তবে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, অর্থ লোপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, অধিকাংশ অর্থ গবেষণা খাতে ব্যয় হয়েছে।

আগামীতে আমাদের অডিট হবে। অডিটেই সব ফলাফল পাওয়া যাবে। আর দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : অল্পের জন্য বেঁচে গেছেন পুতিন

এরপর সেই টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে খরচ হিসেবে দেখিয়েছেন। এছাড়া নামমাত্র একটি ক্রয় কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কর্মকর্তা কর্মচারীরা বিল ভাউচারে স্বাক্ষর না করলে শারীরিক নির্যাতন করা হয়।

প্রকল্পের ব্যাংক হিসাব নম্বরের মে ও জুন মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখলেই সত্যতা পাওয়া যাবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা