সারাদেশ

যবিপ্রবির কর্মকর্তা লাঞ্ছিত, পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের সাবেক একান্ত সচিব ও বর্তমান কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসানকে লাঞ্ছিত করেছেন কর্মচারীরা। সোমবার (২০ জুলাই) দুপুরে কামরুল হাসানের নিজ কক্ষে এই ঘটনা ঘটে।

ঘটনা সম্পর্কে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। কর্মচারীরা বলছেন, ওই কর্মকর্তা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আর এ টি এম কামরুল হাসানের অভিযোগ, কর্মচারীরা তাকে হুমকি দিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত কর্মচারী সমিতির সিনিয়র সহ সভাপতি আরশাদ আলী অভিযোগ করেন, কর্মকর্তা ও কর্মচারীদের অনেকের পদোন্নতি বিভিন্ন কারণে বিলম্ব হয়েছে। রোববার (১৯ জুলাই) তারা ভিসির কাছে আবেদন করেন। তারই প্রেক্ষিতে সোমবার ভিসি কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা মিটিংয়ের ফলাফল কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসানের কাছে জানতে তার কক্ষে যান। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের গালাগালি করেন। তখন সেখানে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। কর্মকর্তা কামরুল হাসান যাদের উদ্দেশ্যে অকথ্য ভাষা ব্যবহার করেন তারা বিচার চেয়ে রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দিয়েছেন।

ইতিপূর্বে উপাচার্যের সাবেক পিএস কামরুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজিস্ট্রারকে নিয়ে কুমন্তব্য করেন। সেকশন অফিসার শাহিন হোসেনকেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেন। এসব ঘটনার বিচার চেয়ে স্মারকলিপি ও চিঠি দেওয়া হলে আজও বিচার হয়নি বলেও অভিযোগ করেন আরশাদ আলী।

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান পাল্টা অভিযোগ করেন, ভিসির সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীর নেতাদের বৈঠক শেষে তিনি নিজ কক্ষে কর্মকর্তা সমিতির কয়েকজনকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় বদিউজ্জামান বাদলসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তার কক্ষে ঢুকে তাকে বিভিন্ন হুমকি দেন।

সাঁজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেকশন অফিসার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসানের কক্ষে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। কর্মচারী বদিউজ্জামান বাদলের নেতৃত্বে চড়াও হন। প্রাথমিকভাবে হামলা, ভাংচুরের আলামত পাইনি। জিজ্ঞাসাবাদের জন্য দুইপক্ষকে ডেকেছি। এখনো কেউ অভিযোগ দেননি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা