সারাদেশ

রংপুরে গাঁজা-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: রংপুর নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি দুই যুবককে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছে থেকে ৫০০ গ্রাম শুকনো গাঁজা ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর রামপুরা এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে শাহাজান মিয়া ওরফে শাহ আলম (৩০) ও মাহিগঞ্জের বীরভন্দ্র বালাটারীর মোহাম্মদ উল্লাহর ছেলে শফিকুল ইসলাম (৩২)।

সোমবার (২০ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, রোববার (১৯ জুলাই) নগরীর কেল্লাবন্দ এলাকার চৌধুরী আইস্ অ্যান্ড কোল্ড স্টোরেজের ভেতর থেকে ৫ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ শাহাজান মিয়া ওরফে শাহ আলমকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ছোট পাল্লা (পরিমাপক যন্ত্র) ও মাদক বিক্রির নগদ অর্থ দুই হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
একই দিন রাতে নগরীর সাতমাথা থেকে আনুমানিক দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে মাহিগঞ্জ থানা পুলিশ। । অভিযানের সময় অন্য আসামি পালিয়ে যান।

উত্তম প্রসাদ আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি ও মাহিগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে। তাদের সহযোগী পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা