সারাদেশ

সিডিসির ১৯০ জন নারীনেত্রী পেলেন প্রায় পাঁচ লাখ টাকার চেক 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: কমিউনিটির উন্নয়ন কাজ করে ব্যবস্থাপনা ফি বাবদ চার লাখ ৮২ হাজার ৭৭৮ টাকার চেক পেয়েছেন ফরিদপুর পৌরসভা গঠিত সিডিসির বিভিন্ন পর্যায়ের ১৯০ জন নারীনেত্রী।

বাংলাদেশ সরকার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ও ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় ফরিদপুর পৌরসভায় গত বছর ১৯টি কমিউনিটিতে সেটেলমেন্ট ইম্প্রুভমেন্ট ফান্ডের (এসআইএফ) উন্নয়ন কাজ শুরু হয়। ইতোমধ্যে শেষ হয়েছে ১৫টি কমিউনিটির উন্নয়ন কাজ। ১৫টি কমিউনিটিতে ১৫৮টি লেট্রিন, ৬৩টি টিউবওয়েল, ৬৪টি টিউবওয়েলের প্লাটফরম, ৮৭৩.৫০ মিটার ফুটপাথ, ১৭০.৬৯ মিটার ড্রেন, ১৯৫.০৭ মিটার ড্রেনস্লাব নির্মিত হয়েছে। এ কাজে মোট ব্যয় হয়েছে এক কোটি ছয় লাখ ৯৫ হাজার ১৮৮.৯৩ টাকা। সিডিসির নেত্রীদের সরাসরি অংশগ্রহণ ও তত্ত্বাবধানে এই কাজ সম্পন্ন হয়।

ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু রোববার (১৯ জুলাই) পৌর মিলনায়তনে প্রকল্পের শর্ত অনুসারে সিডিসির বিভিন্ন পর্যায়ের ১৯০ জন নারীনেত্রীকে ৪.৭৫ শতাংশ ব্যবস্থাপনা ফি বাবদ চার লাখ ৮২ হাজার ৭৭৮ টাকার চেক বিতরণ করেন।

মেয়র বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রকল্পের এই ব্যবস্থাপনা ফি কমিউনিটির উন্নয়ন তথা দরিদ্র মানুষের অগ্রযাত্রা অব্যহত রাখতে নেত্রীদের উৎসাহিত করবে। তিনি অক্লান্ত পরিশ্রম ও কমিউনিটির দরিদ্র মানুষকে আন্তরিক সেবা দানের জন্য প্রকল্পকর্মীদের ধন্যবাদ জানান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা