সারাদেশ

সিআইডির রিমান্ডে ফরিদপুরের আ.লীগ নেতা বরকত-রুবেল 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেলকে রিমান্ডে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৯ জুলাই) ভোরে সিআইডির একটি দল ওই দুই ভাইকে ফরিদপুর জেলা কারাগার থেকে ঢাকার মালিবাগ সিআইডির কার্যালয়ে নিয়ে আসে।

বরকত-রুবেলের বিরুদ্ধে গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় মানিলন্ডারিংয়ের মামলাটি করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় ওই দুই ভা্ইয়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

সিআইডি এ মামলায় ১০ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানায় ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে। গত ১৩ জুলাই এ রিমান্ডের শুনানি হয় ভার্চুয়াল কোর্টের মাধ্যমে। ফরিদপুর কারাগারে থাকা অবস্থায় জেলগেটে জুম অ্যাপসের মাধ্যমে এ শুনানিতে অংশ নেন বরকত-রুবেল। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফরিদপুর কারাগারের জেল সুপার আব্দুর রহিম বলেন, তাদের জিম্মায় থাকা সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে বুঝে নেন সিআইডির একটি দল।

গত ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়কের বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা করেন। গত ৭ জুন রাতে মামলাটির আসামি হিসেবে শহরতলীর বদরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বরকত-রুবেলসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা