সারাদেশ

প্রেমিকের বিয়ে, প্রেমিকার আত্মহত্যা 

সান নিউজ ডেস্ক: প্রেমিকের বিয়ের খবর পেয়ে আত্মহত্যা করেছেন শাহনাজ আক্তার নামে এক শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ইজার আলী।

আরও পড়ুন: আফগানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রংপুর নগরীর কামারের মোড় এলাকায় আজিজুল হক ছাত্রীনিবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শাহনাজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়ায়। শাহনাজের গ্রামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। তার বিয়ের খবর পেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

আরও পড়ুন: রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

ছাত্রীনিবাসটির অবস্থানরত শিক্ষার্থীরা জানান, শনিবার বেলা ৩টা থেকে শাহনাজের রুমের জানালা-দরজা বন্ধ ছিল। বিকেল পেরিয়ে রাত হলেও শাহনাজ দরজা না খোলায় রাত সাড়ে ৮টায় থেকে বান্ধবীরা দরজায় ধাক্কা দেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে দেখতে পান শাহনাজ ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলছেন। তাদের ধারণা, বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন।

এদিকে, ময়নাতদন্ত ছাড়াই ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মাঝে কৌতূহল জাগে, কেন তদন্ত করা হলো না?

আরও পড়ুন: সংক্রমণ ও প্রাণহানির শীর্ষে জাপান

বিষয়টি নিশ্চিত করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ইজার আলী বলেন, ‘শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একটি কক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় মেয়েটির ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, মেস মালিক সমিতির সভাপতির উপস্থিতিতে দরজা ভেঙে শাহনাজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।’

বলেন, এ ঘটনায় কোনো আলামত না পাওয়ায় শাহনাজ আক্তারের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: লুটপাট করেছে বিএনপি

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীর পরিবার তদন্ত চায়নি। তারা মেয়ের লাশ চেয়েছে। পরে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে লাশটি হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা