সুবর্ণচরে ৪ রোহিঙ্গা আটক
সারাদেশ

সুবর্ণচরে ৪ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো চার রোহিঙ্গা নাগরিককে সুবর্ণচর উপজেলায় আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন : সু চির ৩ বছর কারাদণ্ড

শুক্রবার (২ সেপ্টম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩নং চরক্লাক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জনতা বাজার ও চরজুবলী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয় শিবিরের ৮০ নং ক্লাস্টারের গুলবাহার (৫০) মো.খায়রুল আমিন (২৪) মো.ফারুক (২৬) মো.তুষার (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চারজন রোহিঙ্গা নাগরিক ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে সুবর্ণচর উপজেলায় আসে।

আরও পড়ুন : কমেছে ডলারের দাম!

সকালে সুবর্ণচরের চরক্লাক ইউনিয়নের জনতা বাজার এলাকায় এক নারীসহ ও ২জন যুবক ঘুরাফেরা করছিলেন। তাদের দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন।

পরে দুপুরের দিকে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অপর এক রোহিঙ্গা নাগরিককে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে আটক করে স্থানীয় লোকজন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকালের দিকে দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয় শিবির থেকে পালিয়ে আসেন।

আরও পড়ুন : চীন মৈত্রী সেতু উদ্বোধন

খবর পেয়ে তাদের আটক করা হয়। পুনরায় একই দিন দুপুর ১টার দিকে তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা