সারাদেশ

স্বস্তির বৃষ্টিতে গাছপালার ক্ষতি

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: প্রচন্ড তাপদহে যখন জন জীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই এক পশলা বৃষ্টি নেমে আসে। যেন মুহূর্তেই তপ্ত আবহাওয়া শীতল হয়ে যায়। প্রচন্ড রোদের মধ্যেই বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকেই শুরু হয় পুবালি বাতাস। বাতাস বাড়ার সাথে সাথে বৃষ্টি নামতে শুরু করে।

আরও পড়ুন: ভক্তদের নামাজ পড়তে বললেন ওমর সানী

প্রচন্ড রৌদে তপ্ত মানুষের মাঝে প্রশান্তির নিশ্বাস নেমে আসে। চারদিক অন্ধকারে ছেয়ে যায়। বিকেল বেলায় যেন সন্ধ্যা নেমে এসেছে। প্রকৃতির এই আলো আধারি আর রোদ বৃষ্টির খেলা আমাদের জানান দিচ্ছে এখন বর্ষা ঋতু। আবহমান কালজুড়ে ছয় ঋতুর দেশ বাংলাদেশ হলেও কার্যত চার ঋতুতে চলে আসছে প্রকৃতিট নিয়ম।

বিকেলে ঝালকাঠিতে হটাৎ শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে গরমে স্বস্তি মিললেও বিপাকে পড়তে হয় সড়কে থাকা মানুষদের। হঠাৎ প্রচন্ড বাতাস-বৃষ্টি শুরু হওয়ায় অনেকে গন্তব্যে যেতে না পেরে সড়কেরই আটকা পড়ে। মূল শহরে দেখা দেয় দীর্ঘ যানজট। তুফানে পড়ে বিপদে পড়তে হয়েছে নদীর খেয়া পাড়াপারের ট্রলার যাত্রীদের।

আরও পড়ুন: হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কের কৃষ্ণকাঠি এলাকায় চলন্ত অটোরিক্সার উপর গাছ পরে চালক আহতের খবর পাওয়া গেছে।

প্রায় ৪০ মিনিটের বাতাস ও মুসল বেগে বৃষ্টিতে মুহূর্তেই তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। বেগ পেতে হয়েছে ঘরের বাহিরে থাকা নারী ও শিশুদের। কেনাটাকায় বাজারে আসা অনেককেই আটকা থাকতে হয়েছে বন্ধ দোকানের ভেতর। কালো মেঘ ও বিদ্যুৎ না থাকায় শহরজুরে অন্ধকার নেমে আসে।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনছে মিয়ানমার

ভাদ্র মাসের ভ্যাপশা গরমে মানুষসহ প্রাণীকূল অতিষ্ঠ হয়ে ওঠেছিল। এক পশলা বৃষ্টি শীতলতা বনে এনেছেন। আকাশ অন্ধকারচ্ছন্ন হয়ে পরেছে বিকেলেই মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে। রাস্তা ঘাট জনশূন্য হয়ে পড়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা