সারাদেশ

গৌরীপুরে শোক দিবসে পাঁচ ভিক্ষুক পেল অটোরিক্সা ও গাভী

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও সামাজসেবা কার্যলায়ের আয়োজনে জাতীয় শোক দিবসের অন্যান্য কর্মসূচির পাশাপাশি (১৫ আগস্ট) সোমবার ৫ জন পুরুষ-নারীদেরকে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারি কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ম,নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ প্রমূখ।

সমাজসেবা কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগরের মোঃ জুলমতের স্ত্রী মোছাঃ হেলেনা বেগম ও মাওহা ইউনিয়নের বীর আহম্মদপুরের মৃত সদর আলীর পুত্র মোঃ আনিছুর রহমানকে একটি করে গাভী এবং ডৌহাখলা ইউনিয়নের রাম সিংজানী গ্রামের মোঃ জসীম উদ্দিনের পুত্র মোঃ আবুল কাশেম, গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামের মৃত আলকাছের স্ত্রী আমিনা খাতুন, রামগোপালপুর ইউনিয়নের মৃত মনির আলীর স্ত্রী মোছাঃ মোকমিনা খাতুনকে একটি করে অটো রিক্সা বিতরণ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা