সারাদেশ

ঈশ্বরগঞ্জে নকল ডলারসহ দুই প্রতারক গ্রেফতার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নকল আমেরিকান ডলারসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। গত রোববার রাতে অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল দুই প্রতারককে গ্রেফতার করে। তারা আমেরিকান ডলার দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা শেষে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়।

প্রতারক চক্রের সদস্য হলেন- মো. সোহেল মিয়া (৩৫) ও মো. খালেকুজ্জামান তুহিনকে (২৫)। সোহেল মগটুলা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের প্রয়াত আ: সোবহান ফকিরের ছেলে এবং তুহিন একই ইউনিয়নের পাড়াবাসাটি গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তাদের কাছ থেকে ৩২১ টি আমেরিকান জাল ডলার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুই যুবককে র‌্যাব ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে।

পরে মামলা শেষে গতকাল সোমবার তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মগটুলা ইউনিয়নের ধীতপুর দক্ষিণবাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, মামলা শেষে দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা