প্রতীকী ছবি
সারাদেশ

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সান নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মাজুখান এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (৭ আগস্ট) পূবাইল থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে স্কুলছাত্রকে আসামি করে ধর্ষণের মামলা করেছেন।

আরও পড়ুন: শাহরুখ খানের ভিডিও ভাইরাল

এর আগে ওই স্কুলছাত্রের সঙ্গে একই এলাকার ভাড়াটিয়া কলেজপড়ুয়া এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে ওই ছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সর্ম্পক গড়ে তোলে স্কুলছাত্র। ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বাবা ছেলের পরিবারকে তার মেয়েকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু স্কুলছাত্রের পরিবার বিয়েতে সম্মতি না দিলে অবশেষে মামলা করা হয়। অভিযুক্ত স্কুলছাত্র পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মাজুখান এলাকার বাসিন্দা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে ধর্ষণ করে ওই স্কুলছাত্র। স্কুলে একসময় তারা নাকি দুজনই সহপাঠী ছিল। কিন্তু ছাত্রটি ফেল করায় সে স্কুলেই রয়ে যায়, আর মেয়েটি পাস করে কলেজে ভর্তি হয়।

আরও পড়ুন: বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী

মামলার বাদী বলেন, আমার মেয়েকে বিয়ে করবে বলে গত ২৯ মে বিকেলে আমাদের অনুপস্থিতির সুযোগে আমার বাসায় মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে বিভিন্ন সময় তাদের মধ্যে মেলামেশা চলতে থাকে। এক পর্যায়ে আমার মেয়ে তার প্রেমিককে বিয়ে করতে প্রস্তাব দিলে সে রাজি হয়নি। কয়েকদিন আগে ছেলের বাবাকে বিষয়টি জানানো হয়। ছেলের পরিবারও এ বিয়ে করাতে রাজি হয়নি। এক পর্যায়ে ছেলেকে আসামি করে থানায় মামলা করি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পূবাইল থানার এসআই হুমায়ুন কবির বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা