দীঘিতে পাইলিং করে মাছ মারার অভিযোগ
সারাদেশ

দীঘিতে পাইলিং করে মাছ মারার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ধানুকা এলাকায় একটি মাছের খামারে (বড় দীঘি) মাছ মরে ভেসে উঠেছে। দীঘির ভিতর আগাছা ফেলে পাইলিং করে মাছ মেরে ফেলার অভিযোগ করছেন ভুক্তভোগী মৎস্য চাষিরা।

আরও পড়ুন: লন্ডন প্রবাসী পিতা-পুত্রের মৃত্যু

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২৫ বছর যাবৎ শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় মৎস চাষি আমিনুর রহমান আমান ও তার ভাই হাবিবুর রহমান স্থানীয় একটি মাছের খামারে রুই, কাতলা, সরপুটি সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ঐ দীঘির মাছ মরে ভেসে ওঠে। প্রথমে কয়েকটি মাছ ভেসে ওঠে। এক পর্যায়ে দীঘির অনেক মাছ মৃত অবস্থায় পানির উপরে ভেসে ওঠে। ভুক্তভোগীদের মতে সোহেল ও শাহিন (সরকার) নামের দুই ব্যক্তি সম্প্রতি ওই দীঘির কিছু অংশ ক্রয় করে গাবগাছসহ আগাছা দিয়ে পাইলি করে। আর ভালোভাবে পাইলিং না করেই তাতে ময়লা-আবর্জনা ও আগাছা ফেলে ডোবা ভরাট করার চেষ্টা করে। এ কারণেই পানি বিষাক্ত হয়ে মাছ মারা গেছে।

আরও পড়ুন: ঘোষণা ছাড়াই বাড়াল মিটার চার্জ

ভুক্তভোগী মৎস চাষি আমিনুর রহমান আমান বলেন, ‘সকালে দীঘি পরিদর্শনে গিয়ে দেখি অনেক মাছ মরে ভেসে উঠছে। আমরা প্রতি বছর ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ বিক্রি করি। এ বছর আমাদের সব শেষ হয়ে গেলো। আমরা এ ঘটনায় শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)’কে জানিয়েছি। আমরা এর সঠিক বিচার ও ক্ষতিপূরণ চাই।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা