মুজিববর্ষের ঘর পাচ্ছে ৩৭৫টি পরিবার
সারাদেশ

মুজিববর্ষের ঘর পাচ্ছে ৩৭৫টি পরিবার

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ৩৭৫টি গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর। একই দিনে নীলফামারী জেলার ডিমলা উপজেলাকে ‘‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’’ ঘোষণা করা হবে।

আরও পড়ুন: সাবরিনা-আরিফের ১১ বছরের কারাদণ্ড

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এসব তথ‍্য জানান।

জেলা প্রশাসক বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে নীলফামারী জেলায় তৃতীয় পর্যায়ে মোট ১৫৮টি গৃহহীন পরিবারকে ২ শতক জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একটি গৃহ নির্মাণের বরাদ্দ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সে বরাদ্দের তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১২০৫টি পরিবারকে মুজিববর্ষের এ ঘর দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২১ জুলাই তৃতীয় পর্যায়ের ২য় ধাপে বাকী ৩৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের উপহার ঘর দেয়া হবে। সেই সাথে ৬৮৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের এ ঘর উপহার দিলে নীলফামারী জেলাকে ‘‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’’ ঘোষণা করা হবে।

আরও পড়ুন: মিতব্যয়ী হওয়ার আহ্বান

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোজাম্মেল হক রাসেল, জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা