ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জন নিহত
সারাদেশ

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জন নিহত

মো:মনির হোসেন, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী সন্তান সহ তিনজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

শনিবার (১৬ জুলাই) দুপুর ২:৩৫ মিনিটের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোট বিল্ডিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), পিতা মোস্তাফিজুর রহমান বাবলু,নিহতের স্ত্রী রত্না (৩০), মেয়ে সানজিদা (৬) ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর আলম অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তান কে নিয়ে চিকিৎসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো (ট ২০৩৫৮০) মালবাহী গাড়িটির চাপায় স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। সন্তানকে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মারফত জানা যায়, এসময় অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট ফেটে বাচ্চা বের হয়। অলৌকিক ভাবে সেই বাচ্চাটি এখনো বেঁচে রয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, দূর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। গাড়ি চাপায় ভূমিষ্ট নবজাতক সুস্থ রয়েছে। ট্রাকটি কে আটক করা হয়েছে,চালক পলাতক রয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা