ভালুকায় আনন্দ র‍্যালি
সারাদেশ

ভালুকায় আনন্দ র‍্যালি

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ‘‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’’ স্লোগানকে সামনে নিয়ে ভালুকায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের উদ্যোগে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর শুভ উদ্বোধন

শনিবার (২৫ জুন) সকালে ভালুকা মডেল থানা থেকে ওই আনন্দ র‍্যালিটি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মিলিত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ, মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম, ইন্সপেক্টর অপারেশন সজিব রহমান, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল।

আরও পড়ুন: পদ্মা সেতু আমাদের অহঙ্কার

আরও উপস্থিত ছিলেন, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন, দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম স্বপন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ।

র‍্যালি শেষে সাধারণ মানুষের মাঝে ভালুকা মডেল থানা পুলিশের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা