সারাদেশ

সাড়ে ৬৮ শতাংশ বাড়লো দক্ষিণ সিটির বাজেট

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম বাজেট প্রস্তুত করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উন্নয়নকে গুরুত্ব দিয়ে গত অর্থবছরের চেয়ে ৬৮ দশমিক ৪৪ শতাংশ বাড়িয়ে ৬ হাজার ১১৬ কোটি ৫৯ লাখ টাকার বাজেট অনুমোদন করেছেন তিনি। যা গত অর্থবছরের চেয়ে ২ হাজার ৪৮৫ কোটি ১৯ লাখ টাকা বেশি। তবে বাজেটের প্রায় ৭৬ শতাংশই সরকারি ও বৈদেশিক উৎস থেকে ধরা হয়েছে। গত ৭ জুলাই ডিএসসিসির দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বোর্ড সভায় এই বজেট অনুমোদন দেওয়া হয়। তবে এটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আর গত অর্থবছরে বাজেট ছিলো ৩ হাজার ৬৩১ কোটি ৩০ লাখ টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৫২৮ কোটি ৭১ লাখ টাকা।

এই বাজেটে আয়ের অন্যতম খাত ধরা হয়েছে- সরকারি ও বৈদেশিক উৎস থেকে। এ খাতে আয় ধরা হয়েছে ৪ হাজার ৯১৫ কোটি ৫৭ লাখ টাকা। যা গত অর্থবছর ছিল দুই হাজার ৪৪৮ কোটি ৯৩ লাখ টাকা। আর সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়ায় এক হাজার ৮৭০ কোটি ৯০ লাখ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে এক হাজার ৬ কোটি ২ লাখ টাকা। যা গত অর্থবছর ছিল ৯৭২ কোটি ৮০ লাখ টাকা। আর অন্যান্য আয় ধরা হয়েছে ৭ কোটি ৭০ লাখ টাকা। যা গত অর্থবছরে ছিল ৭ কোটি ৬৭ লাখ টাকা। এটি সংশোধিত বাজেটে এসে দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা।

বাজেটে পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৪৪৫ কোটি ৮৩ লাখ টাকা। অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৫৯ কোটি ৮৪ লাখ টাকা। সমাপনি স্থিতি ধরা হয়েছে ২১০ কোটি ৯২ লাখ টাকা।

ডিএসসিসির নিজস্ব উৎস থেকে ৬৯১ কোটি ২৭ লাখ, সরকারি ও বৈদেশিক সহায়তামূয়লক প্রকল্প থেকে চার হাজার ৭৬৬ কোটি ৫৭ লাখ টাকা ধরা হয়েছে। সমাপনী স্থিতি ধরা হয়েছে ২১০ কোটি ৯২ লাখ টাকা। সব মিলিয়ে এই অর্থবছরে ৬১১৬ কোটি ৫৯ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা