সারাদেশ

ভোট কেন্দ্র থেকে ২ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করায় দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: কুসিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ

আটককৃতরা হলো সুবর্ণচর উপজেলার সেন্টার বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে মো. সোহেল (২২) এবং একই উপজেলার ইসলামপুর এলাকার ইউসুফের ছেলে রুবেল (২৩)।

হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা হাতিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদ চেয়ারম্যানের সমর্থক বলে জানা যায়।

আরও পড়ুন: ৪১৫ ল্যাম্পপোস্টে জ্বললো আলো

জানা গেছে, ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদ চ্যালেঞ্জ করে বলেন, আটককৃত দুই যুবক হরনী ইউনিয়নের ভোটার এবং হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র তারা আমার এজেন্ট। নৌকার প্রার্থীকে সুবিধা দিতে পুলিশ তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আটক করেছে।

অন্যদিকে, হাতিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন জানান, বহিরাগত দুই যুবক সকাল ৭টার দিকে হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় উঠে ঘুরাফেরা করছে। ওই সময় তাদের আচরণ সন্দেহজনক হলে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। বহিরাগত যুবকরা মুঠোফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করায় তাদেরকে আটক করে চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা