আমাদের বাবারা স্বাধীনতা বিরোধী ছিলেন না
সারাদেশ

আমাদের বাবারা স্বাধীনতা বিরোধী ছিলেন না

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আমাদের বাবারা স্বাধীনতা বিরোধী ছিলেন না বরং স্বাধীনতা পক্ষের শক্তি ছিলেন। বঙ্গবন্ধু আমাদের ভিটে পাড়িয়ে গেছেন। কিন্তু আসন্ন আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে একটি স্বাধীনতা বিরোধী চক্র আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের বাবারা শান্তি কমিটির সদস্য ছিলেন এমন প্রচারে মর্মাহত হইনি বরং ক্ষুব্ধও।

আরও পড়ুন : নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বুলবুল ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান। এসময় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তাদের দাবির পক্ষে বিভিন্ন যুক্তি ও তথ্য প্রমাণ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল বলেন, 'বাবা ছিলেন শান্তি কমিটির সদস্য ছেলেরা আওয়ামী লীগের নেতা' শিরোনামে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের পরিবারকে জড়িয়ে অসত্য ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে একটি চক্র।

আরও পড়ুন : একনেকে ১০ প্রকল্প অনুমোদন

পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান বলেন, আমাদের পরিবারকে শান্তি কমিটি এবং রাজাকারের পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আমার ও আমাদের পরিবারের চরম মর্যাদাহানি হয়েছে।

আরও পড়ুন : সাড়ে ১৭ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মীর হোসেন, আব্দুস সালাম, হাতেম আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ.কে.এম হারুন-অর রশীদ, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি সাফায়েত হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ হাসান তূর্ণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা