বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ
সারাদেশ

বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপির ডাকা প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ১৫ জন নেতাকর্মী আহত হয় বলে দাবি করেছে উপজেলা বিএনপি।

আরও পড়ুন: অস্ত্রধারীদের হামলায় নিহত ১০০

সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন অভিযোগ করে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কবিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপির নেতাকর্মিরা। এ সময় পুলিশি বাধার মুখে কিছুক্ষণ মিছিল করে কবিরহাট বাজারের পূর্ব পাশে বিক্ষোভ সমাবেশ করা হয়।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই

এরপর উপজেলা বিএনপির সদস্য সচিব মো.কামাল হোসেনের বাড়িতে মিছিল সহকারে কবিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আবদুল জলিল ও কবিরহাট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান বিন আজাদ ফয়সালের নেতৃত্বে হামলা চালিয়ে ৬০টি চেয়ার একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। একই সময়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সমাবেশস্থল সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে উপজেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন, কবিরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়াত শাকেরসহ ১০-১৫জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে।

অভিযোগের বিষয়ে কবিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ বলেন, এ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ছাত্রলীগের কোন নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত নেই। বিএনপির নেতাকর্মীরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় ২-১জন পড়ে গিয়ে আহত হয়েছে।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের জন্ম

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি সঠিক নয়। তবে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী উপজেলা বিএনপির সদস্য সচিব কামালের বাড়িতে গিয়ে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা