ওবায়দুল কাদের
সারাদেশ

চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৪নং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হানিফ সবুজের ওপর হামলার ঘটনায় কাদের মির্জার এক অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: আমরা ঐক্যবদ্ধ: আসলাম

গ্রেফতারকৃত মো. খলিল (৩০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মানিক মাঝির মাড়ির মৃত মফিজ উল্যার ছেলে এবং সে কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত। এ ছাড়াও তার বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে।

শনিবার (১১ জুন) ভোর রাতে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার ৬ জুন রাতে হামলার শিকার ইউপি চেয়ারম্যানের পিতা আনিছল হক বাদী হয়ে মারধর,হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনে কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

আরও পড়ুন: পিটার ডিংকলেজর জন্ম

মামলায় প্রধান আসামি করা হয়েছে কাদের মির্জার অনুসারী এবং চরকাঁকড়া ইউনিয়নের ইউপি সদস্য ওমর ফারুক সবুজের আপন ছোট ভাই রহিম ওরফে রনিকে (৩৫)। এছাড়াও মামলার ২২নং আসামি করা হয়েছে কাদের মির্জার অন্যতম অনুসারী আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৪-৫জনকে।

তারা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী। অপরদিকে, হামলাকারী আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম সবুজ ও রহিম ওরফে রনি এবং প্রদীপ, দুলাল, খালেদ সাইফুল্যাহ, লাভলু, মিজানুর রহমান ওরফে পেট কাটা মিজান তারা মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন: শেখ হাসিনার কারামুক্তি দিবস

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বলেন, অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, হামলাকারীরা চেয়ারম্যান হানিফ সবুজকে উদ্দেশ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্য ভ্রষ্ট হলে তারা তাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এ সময় চেয়ারম্যানের পকেটে থাকা নগদ ৮০হাজার টাকা ও স্যামসাং মোবাইল সেট ছিনিয়ে যায়। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: নতুন করে আক্রান্ত সোয়া ৫ লাখ

প্রসঙ্গত, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী বিল্লা বাড়ির সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।

বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা নিজের অনুসারীদের হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, স্থানীয় একটি বিরোধ নিয়ে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা হয়েছে বলে তিনি শুনেছেন। যাঁরা হামলা করেছেন, তাঁরা কেউই তাঁর অনুসারী নন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা